1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

লাইফ কেয়ারের ৭বছর পূর্তি তে পীরগাছায় তিন শতাধিক রোগীর ফ্রী চিকিৎসা

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৭১ Time View
74

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, সার্বিক পরিচালক মোঃ হানিফ পাটোয়ারী, সাবেক সেনা সদস্য মোঃ মজনু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডা. এ জেড এম মোতাখ্খারুল ইসলাম (বিপ্লব), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মারুফ মোঃ জাবালুল তারিক এবং গাইনী বিশেষজ্ঞ ডা. নাঈমা আফরোজ দিবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার আব্দুল কুদ্দুস কিন্টারগার্টেনের প্রধান শিক্ষক খোরশেদ কবীর বাবুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা। দোয়া পরিচালনা করেন হাফেজ ও মাওলানা আলমগীর হোসেন।
আয়োজকদের তথ্যমতে, প্রায় ৩০০ রোগী এদিন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। সেবা নিতে আসা রোগীরা জানান, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবা উন্নত, সাশ্রয়ী এবং মানসম্মত। চিকিৎসকদের আন্তরিকতা ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার তাদের আস্থা বৃদ্ধি করেছে।
স্থানীয়রা বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026