1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী, বেগমগঞ্জ
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View
65

সাইফুল ইসলাম নোয়াখালী, বেগমগঞ্জ।
নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে কর্মসূচীটি পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।
রবিবার বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বক্তব্যে জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের প্রাণের দাবি। এই দাবি উপেক্ষা করার সুযোগ নেই।” নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর। লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম এবং জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত প্রমূখ।

০১৬১৩৯৯২৮৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026