1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View
78

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ারজোর এলাকায় ‘কুদেরধন খাল’ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা যায়, ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইলেন ভুট্টো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে কৃষি বিপ্লব ঘটাতে তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।” তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি খাতে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে, যার সুফল সাধারণ কৃষকরা পাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, খালটি খনন সম্পন্ন হলে এলাকার কৃষি ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৮ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026