1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:১৬|
Title :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু নকল দুধ তৈরির উপকরণসহ ভাঙ্গুড়ায় আটক ১ এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কোন ভূমিকা নেই হাইওয়ে পুলিশের কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 28 Time View
26

ঝালকাঠি প্রতিনিধি: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৬ এর অংশ হিসেবে ঝালকাঠিতে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঝালকাঠি জেলা পুলিশ লাইন্স মাঠে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে প্রথম দিনের ইভেন্ট হিসেবে “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটির সদস্যবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সাথে কার্যক্রম সম্পন্ন করেন। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, বরিশাল রেঞ্জ কার্যালয়ের মনোনীত প্রতিনিধিরা এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানায়, যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পরবর্তী ধাপগুলোও একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৮ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026