1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৮|
Title :
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি। কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা সম্পন্ন জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 24 Time View
22

নীলফামারী প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নীলফামারীতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (১৯ এপ্রিল) সকাল এগারো টায় নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরাও।
গণিত বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাতের সঞ্চলানয় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল, ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী।
উল্লেখ্য হলো খায়রুল ইসলাম হলেন নীলফামারীর সাবেক বাংলা বিভাগের মেধাবী একজন শিক্ষার্থী। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। খাইরুল ইসলামের উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারী জানান,ঘটনায় জড়িত প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে জহুরুল ইসলাম মিরাত বলেন, একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নন। নীলফামারীর ডিমলার সন্তান ওই শিক্ষককে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি গোটা শিক্ষক সমাজের উপর আঘাত।
নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী বলেন, আমরা সরকারের কাছে আবেদন জানায়, যাতে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে দূর-দূরান্তে কর্মরতসহ সকল শিক্ষকের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026