1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬১ Time View
89

নিয়াজ চট্টগ্রাম প্রতিনিধ
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া কখনোই একটি সমৃদ্ধ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। অথচ দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর মে দিবস এলেই অনেক রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী শ্রমিকদের নিয়ে মুখোরচক বক্তব্য দেয়, বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের কোনো আন্তরিকতা দেখা যায় না।
তিনি আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে (শুক্রবার) বেলা ১১টায় ৮৫/১ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডাঃ ইরান বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। গার্মেন্টস শ্রমিক, কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, প্রবাসী শ্রমিকসহ সকল মেহনতী মানুষের অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি অবহেলিতও তারাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক শ্রমিক পরিবার দু’বেলা ঠিকমতো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। অথচ লুটপাট, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে একটি শ্রেণি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।
ডাঃ ইরান বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা নির্ধারণ, চিকিৎসা সুবিধা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা ও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ফ্যাসিবাদী দুঃশাসন ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কারণে শ্রমিকদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হয়েছে। শ্রমিক আন্দোলন দমনে হামলা-মামলা, গুম-খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করা হয়েছে, যা স্বাধীন দেশের জন্য লজ্জাজনক।
মে দিবসে শ্রমিকবান্ধব বুলি আওড়ালেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। যারা শ্রমিকের রক্ত-ঘাম শোষণ করে ক্ষমতা ও সম্পদের পাহাড় গড়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহানগর আহবায়ক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান।
বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা জেলা লেবার পার্টির সমন্বয়কারী শেখ মোহাম্মদ আলী, মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মহানগর ছাত্রমিশনের সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা, পল্টন থানা সদস্য সচিব মোঃ সুমন খন্দকার, ছাত্রমিশন নেতা মোহাম্মদ সাব্বির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন পল্টন থানা লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ মিঠুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026