1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব জনসেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ।

কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৮ Time View
77

কুলাউড়া উপজেলার প্রতিনিধি:
মোং নজির আলী (রিপন)
৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধারসহ আদালতে প্রের
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামী এবং সন্দেহভাজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।
রোববার (০৩ মে ২০২৬) অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল দিনব্যাপী থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হলে ৪টি পৃথক মাদক মামলায় জড়িত ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া নিয়মিত মামলার অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অন্যদিকে কা.বি. ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আরও ১ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026