1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব জনসেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ।

পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত তীব্র ক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫১ Time View
80

মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার পবিত্র ঝাড় হাজির পাড়া এলাকায় মঙ্গলবার সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম, সাইদুর রহমান ও সবুর ইসলামের পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেলসহ প্রায় ২৫ থেকে ৩০টি ছাগল ও হাঁস-মুরগি ভস্মীভূত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই তারা ফায়ার সার্ভিসে ১৫ থেকে ২০ বার ফোন করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ফোন বন্ধ পাওয়া যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে যেতে “আটকে পড়ে” এবং যোগাযোগ সমস্যার কারণে বিলম্ব ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলছেন, এমন জরুরি মুহূর্তে একাধিকবার যোগাযোগের পরও দেরিতে সাড়া দেওয়া কতটা গ্রহণযোগ্য এবং এটি সেবার মান ও দায়িত্বশীলতার বড় প্রশ্ন তুলে ধরছে।
এদিকে আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026