1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, জীববৈচিত্র্য ও পরিবেশ তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে আলোচনায় ওসি আব্দুর রহিম

টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার,সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৩ Time View
100

ইকরামুল হক বিশেষ প্রতিনি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধারের ঘটনার পর এবার সীমান্তবর্তী এলাকায় নতুন করে আস্তানা গড়ে তোলার অভিযোগ উঠেছে কথিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে। এতে স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় সম্প্রতি মোটা অংকের টাকায় জমি ক্রয় করে বাউন্ডারি নির্মাণের মাধ্যমে নতুন আস্তানা তৈরির কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব স্থানে মাদক, অস্ত্র ও গোলাবারুদ মজুদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোনাপাড়া এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই অভিযানের মূল টার্গেট কথিত সন্ত্রাসী “লম্বা মিজান” এখনো গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।
নাটমুরাপাড়ার বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারগুলো আতঙ্কে রয়েছে। অনেকে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, অভিযান এবং সন্দেহভাজন আস্তানাগুলোতে তদন্ত চালানোর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026