1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৩৭|
Title :
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

নতুন কমিটি প্রত্যাখ্যান রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 18 Time View
40

রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে তারা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান জানান, ঈদ উপলক্ষে আগেভাগেই ছুটি নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের বারবার দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছে। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও।
বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, “কে বা কারা বাস বন্ধ করেছে, সেটি আমি জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
এদিকে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026