1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সাতক্ষীরায় ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত,ভালো মানের নেটওয়ার্কিং পণ্য ব্যবহারের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ Time View
88

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই প্রযুক্তির মানোন্নয়ন এবং আধুনিক যন্ত্রাংশের পরিচিতি নিয়ে ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ (জ্ঞান আদান-প্রদান সভা)
অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ শে মে, বুধবার দুপুর ১:০০ টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ আল-বারাকা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ‘পিৎজা মিলন হল রুমে’ এই তথ্য ও জ্ঞানমূলক প্রশিক্ষণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও সফল সঞ্চালনা করেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী এবং ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এর প্রোপ্রাইটর মো: ইসমাইল হোসেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরঞ্জিত সাহা, নাজমুল হোসেন, সুজন হোসেন, শেখ সুমনসহ স্থানীয় ইন্টারনেট ও প্রযুক্তিব্যবসার সাথে জড়িত অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা প্রযুক্তির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বিভিন্ন প্রকার উন্নত মানের রাউটার, ওনু (ONU), ওএলটি (OLT) এবং এসি-নেট (AC-NET) মেশিনের কার্যকারিতা ও ব্যবহারবিধি সম্পর্কে টেকনিক্যাল ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, “আজকের এই জ্ঞানমূলক প্রশিক্ষণটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় পাওয়া। এই সেশনের মাধ্যমে অর্জিত ধারণা গ্রাহকদের আরও সুন্দর ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস দিতে সহায়তা করবে।”
একই সাথে বক্তারা বাজারে থাকা নকল ও নিম্নমানের প্রোডাক্ট থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে সঠিক ও আসল পণ্য ব্যবহারের ওপর জোর দেন।
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরার সংগীতা সিনেমা হল সংলগ্ন লেক ভিউ রোডে যাওয়ার পথে বাম পাশে অবস্থিত ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এ ডিশ ও ইন্টারনেটের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যেকোনো প্রকার আসল ওয়াইফাই নেটওয়ার্ক সার্ভিস ও ইলেকট্রনিক্স পণ্যের জন্য সরাসরি দোকানে অথবা মোবাইল নম্বর 01724467833-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
উক্ত সেশনে উপস্থিত সকল সদস্য ভালো মানের পণ্য ও সঠিক সেবা প্রদানের মাধ্যমে সাতক্ষীরার ইন্টারনেট সেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026