1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৫ Time View
101

ঝালকাঠি প্রতিনিধি: গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এ সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি করে মামলা রুজুর লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে হিসেবে ৬ মাসে ৩০টি মামলা হওয়ার কথা থাকলেও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ঝালকাঠি উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। যা জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে। এ উপলক্ষে গত ১৩ মে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রম মূল্যায়ন শেষে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদকে জেলার মধ্যে প্রথম স্থান ঘোষণা করা হয়। এ সময় রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ হাওলাদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের এ অর্জন অন্য ইউনিয়ন পরিষদগুলোকেও উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
‎মো.নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২০মে ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026