1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৯ Time View
90

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির উপকরণসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার শহরের নতুন শহর এলাকার হোটেল জাহিদ (আবাসিক)-এ বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেলের দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির বিভিন্ন উপকরণসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন কালাম হোসেন (৫৪), জাহাঙ্গীর মোল্লা (৪৯) ও জাকির হাওলাদার (৫০)।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অজ্ঞানপার্টি বা মলম পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার হাট-বাজার ও যাত্রীবাহী বাসে যাত্রীদের টার্গেট করতেন। প্রথমে যাত্রীদের সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা ও ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করে সখ্যতা গড়ে তুলতেন। পরে কৌশলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতেন।
পুলিশ আরও জানায়, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতা এবং দূরপাল্লার পরিবহনের যাত্রীদের টার্গেট করার পরিকল্পনা ছিল তাদের। জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে একাধিক অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের সহযোগী পলাতক আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026