
মোঃএমরুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি ও অভিজ্ঞ পল্লী চিকিৎসক আবুল কাশেম জুলহাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ—এ কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। নরসিংদী জেলার সকল পল্লী চিকিৎসকদের ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।