1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

মাদারীপুরে এক পাগলী মা হলেন, তবে পরিচয় মেলেনি সন্তানের বাবার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৪ Time View
112

সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী পরিত্যক্ত স্থানে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার ( ২৯ মে ) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব ব্যথা শুরু হলে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ উল আরেফীন জানান, মা ও নবজাতকের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাদের সুস্থতা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মানসিক ভারসাম্যহীন ও অসহায় নারীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026