সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আলিশা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৫ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিশা ইতালি প্রবাসী আবুল ঘরামীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে বেড়াতে ও মিষ্টি খেতে গিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। এতে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি কমবে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
11
সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আলিশা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার(৫ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিশা ইতালি প্রবাসী আবুল ঘরামীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে বেড়াতে ও মিষ্টি খেতে গিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। এতে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।