
মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মনোহরদী পৌরসভা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
মনোহরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল-জিহান এর সভাপতিত্বে এবং পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ নাসিমুর রহমান অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ইসমাঈল মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হরষিত কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। পাশাপাশি পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক এম. এ. মুহাইমিন আল-জিহান স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নাগরিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।