1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:০৬|
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় হিন্দু সম্প্রদায়ের কবলা দলিল ও রেকর্ডের সম্পওি জোর পূর্ব প্রভাবশালীদের দখলে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার কাচারি বাজারে ইয়াবাসহ ২ যুবক আটক গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ আউলিয়া খানার নালা খনন ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন নওগাঁর মিনি কক্সবাজারের( হাঁসাইগারী) পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিলেন জেলা পুলিশ গ্লোবাল বাংলাদেশ এলায়েন্স এর সংবাদ সম্মেলন ও নির্বাহী কমিটি নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে    সারা বাংলাদেশের মধ্যে এস আলমের ১১প্রতিষ্ঠান বন্ধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২৬, ২০২৬,
  • 27 Time View
53

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি
ঢাকার হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার শেরপুরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে কালেমার পতাকা হাতে তৌহিদী জনতার ঢল নামে। মিছিলটি বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে শুরু হয়ে উপজেলা গেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় শাহী জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল শেরপুরী, মাওলানা এজাজ মাহমুদ এবং মাওলানা মানছুরুর রহমান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কালেমার পতাকা আমাদের ঈমানের প্রতীক। এই পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও কালেমার পতাকার মর্যাদা রক্ষায় সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী কালেমার পতাকার মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026