1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ঘাতক ট্রেন কেড়ে নিয়েছে এক মধ্য বয়সী মহিলার জীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৩ Time View
119

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলায় ঘাতক ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হয়েছে এক মধ্য বয়সী নারীর। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন।শনিবার দুপুর বারোটার দিকে পটিয়া পৌর সদরের বাহুলী শ্রীমাই ব্রীজ এলাকার
রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার (৫৫) কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের বাসিন্দা। এই মধ্য বয়সী নারীর স্বামীর নাম আব্দুল মালেক। আহত রাশেদা বেগম (৬০) একই গ্রামের বাসিন্দা। তিনি সমিউদ্দিনের স্ত্রী। তাঁকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁরা দুজনই আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করেন।
ঘটনাস্থলেই নুর নাহারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাশেদা বেগমকে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা এস এম রেজা রিপন বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। নুর নাহার ঘটনাস্থলেই মারা যান। আহত রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, ‘রাশেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথার বাম পাশে গভীর আঘাত লেগেছে এবং রক্ত জমাট বেঁধেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026