
জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। এটি আমার সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ ও গর্বের অধ্যায়। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
এই সম্মানজনক সুযোগ করে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা। তাঁদের আস্থা ও সহযোগিতা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণার।
পাশাপাশি আমার সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা এবং নিরন্তর উৎসাহ আমাকে এই পথচলায় এগিয়ে যেতে শক্তি ও সাহস জুগিয়েছে।
আমি বিশ্বাস করি, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সত্য, ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।
সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সক্ষম হয়।