
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:(২৮ জুন, রবিবার) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা, দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে নিহত মোঃ শফিকুল ইসলামের দাফন-কাফন সম্পন্ন হয়েছে।
দাফন সম্পন্ন হওয়ার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তাঁরা আল্লাহর কাছে প্রার্থনা করেন, মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরানী করে দিন এবং সকল গুনাহ ক্ষমা করে দিন।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানানো হয়েছে। একই সঙ্গে এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল দুর্বৃত্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭