1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

হাইওয়ে পুলিশের এত সতর্কতার মধ্যেও সড়ক দুর্ঘটনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৭ Time View
142

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার-ইদগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য চালককে দায়ি করা হচ্ছে রাতদিন ঝড়ে ভিজে রোদের শুকিয়ে কঠোর পরিশ্রম করে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছেন তবু কিছু চালকদের অসতর্কতার কারনে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে সড়কে সড়ক দুর্ঘটনায়
নিহত হচ্ছে জিহাদের মত অনেক জীবন। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মনুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। মাত্র কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিহাদ উত্তর দিক্কুল কামারবাড়ি এলাকা থেকে নিজের একটি ভ্যানগাড়ি চালিয়ে আসছিলেন। এ সময় কক্সবাজার-ইদগাঁও সড়কে চলাচলকারী ‘কক্স ট্রাভেলস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস (নম্বর: কক্সবাজার-জ-১১-০৩৬৭) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের তীব্র ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় জনতা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে সেটিকে সড়ক থেকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালককে নিজেদের হেফাজতে নেয় এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি শিহাদ পরিবারের ব্যবসায়িক কাজেও নিয়মিত সহযোগিতা করতেন। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি। তবে ওই গাড়ির ড্রাইভার ও গাড়ি পুলিশের হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026