1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

কটিয়াদীতে জুলাই অভ্যুত্থানের শহীদ রাইসা মনির কবর জিয়ারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১১ Time View
166

আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের পূর্বপুরুড়া গ্রামের শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই,শুক্রবার কটিয়াদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আমির সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়লসহ ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শহীদ রাইসা মনির কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে শহীদ রাইসা মনিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় ঢাকায় শহীদ হন রাইসা মনি। তাঁর স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026