1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

পাবনার ভাঙ্গুড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত দম্পতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View
67

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাউটখুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলা, মারধর, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. তৈয়ব আলী।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও তা কার্যকর হয়নি। পরে গত ২ জুলাই ২০২৬ বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ ও আনুমানিক ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। হামলায় তৈয়ব আলী ও তার স্ত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ছয়জনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার এ অফিসার ইনচার্জ ওসি বলেন ভাই ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল গ্রাম্য একটি সালিশের মাধ্যমে শনিবারে থানাতে বসার কথা ছিল হঠাৎ করে এরকম ঘটনা ঘটেছে আমরা শুনতে পেরেছি এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে আইনত ব্যবস্থা নিব তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
০১৭৫০-৭২০৬৭২
৪ জুন ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026