1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

নরসিংদীতে পল্লী চিকিৎসক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View
56

মোহাম্মদ এমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
নরসিংদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নরসিংদী পৌর মিলনায়তনে নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. সবুজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ভূঁইয়া,বৃহত্তর ঢাকা জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এম. সাইজুদ্দীন আহম্মেদ,নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, রায়পুরা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল বাতেন,বজলুর রহমান মুন্সি প্রমূখ।
এ সময় নবনির্বাচিত জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা পল্লী চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকার মূল্যায়ন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাদের অবদানের যথাযথ স্বীকৃতিসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন। একই সঙ্গে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের কার্যকর ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান তারা।
সম্মেলনের শেষ পর্বে আবুল কাশেম জুলহাসকে সভাপতি এবং মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যবিশিষ্ট নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026