1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

কমলগঞ্জে নিজ গ্রামে এসে দাদা-দাদীর কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কমলগঞ্জ প্রতিনি
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৩ Time View
122

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ গ্রামে এসে দাদা-দাদীর কবর জিয়ারত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি দাদা-দাদীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সংক্ষিপ্ত সফরে কমলগঞ্জ–শ্রীমঙ্গল সংসদীয় এলাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরে মন্ত্রী তার নিজ বাড়িতে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কিছু সময় পারিবারিক পরিবেশে কাটান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলার শেখ বাড়ি মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠাতা বরুণা পীর সাহেব মুফতি রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় করেন, বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং তার কাছ থেকে দোয়া গ্রহণ করেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026