যশোরের অভয়নগর উপজেলায় ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়পাড়া এলাকার বাসিন্দা সুলতান গাজীকে লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেলসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে ককটেলগুলো উদ্ধার করে জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে। ঘটনার পর গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ এর সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
129
যশোরের অভয়নগর উপজেলায় ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়পাড়া এলাকার বাসিন্দা সুলতান গাজীকে লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেলসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে ককটেলগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।
ঘটনার পর গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।