
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আসন্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের প্রভাবশালী সংগঠক আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর। আমিরাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দিনরাত নির্বাচনী প্রচারণায় পাশাপাশি বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি সমৃদ্ধ আমিরাবাদ ইউনিয়ন গড়ে তোলাই প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের মূল লক্ষ্য। তিনি এলাকার প্রতিটি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে, নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়নসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দুঃখ-সুখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনী জনসংযোগকালে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন:
“আমি ক্ষমতার লোভ বা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে আমিরাবাদ বাসীর সেবা করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাবো। আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই আমিরাবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর কোনো ধরনের হিংসা-বিদ্বেষ বা অন্যায়ের আশ্রয় না নিয়ে, শান্তিময় একটি নির্বাচন প্রত্যাশা করছেন। তিনি আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক দোয়া, সমর্থন এবং শুভকামনা চেয়েছেন।
তার এই জনকল্যাণমুখী অঙ্গীকার ও বিনয়ী আচরণ ইতোমধ্যে ইউনিয়নের ভোটারদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সাধারণ মানুষ ও তরুণ সমাজের একাংশের মতে, যোগ্য, সৎ ও কর্মঠ নেতৃত্ব হিসেবে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পারেন প্যানেল চেয়ারম্যান আমিরাবাদ ইউনিয়নের দীর্ঘদিনের নানাবিধ সমস্যার সমাধান করে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চান প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর।