1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৪|

উত্তর পাইকসায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহঃ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬,
  • 15 Time View
30

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
শ্রীনগর ,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর পাইকসা যুব সমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।
স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড়ে মুখরিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. জিলানী। অতিথিরা তাদের বক্তব্যে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এমন চমৎকার আয়োজনের জন্য উত্তর পাইকসা যুব সমাজকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
এম. হাফিজুল ইসলাম খান -সাধারণ সম্পাদক, শ্রীনগর উপজেলা বিএনপি।
ফারুক হোসেন মোড়ল- সদস্য, আহ্বায়ক কমিটি, মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
মোঃ তোফায়েল আহমেদ তপন-সাধারণ সম্পাদক, পাটাভোগ ইউনিয়ন বিএনপি।
আয়োজিত এই ক্রীড়া উৎসবের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক -মোঃ মহসিন মোল্লাএবং পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় ও সাবলীলভাবে সঞ্চালনা করেন মোঃ সোহেল হাওলাদার।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। স্থানীয় উত্তর পাইকসা গ্রামবাসীর আন্তরিক সহযোগিতায় টুর্নামেন্টটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026