
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ সাহসী চৌকষ ক্যাডেট ওসি জায়েদ নুরের নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় অভিযান, এই সময় সঙ্গে ছিলেন এসআই/সেকান্তর মিয়া, এসআই/নাঈমুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চট্টগ্রাম মহানগরে সিএনজিযোগে ছিনতাইকারীদের গডফাদার ০৯ মামলার দুর্ধর্ষ ছিনতাইকারী ১। শেখ ফরিদ (৪২), পিতা-মোঃ দিদার প্রকাশ ইসমাইল, মাতা-রিজিয়া বেগম, সাং: পূর্ব সাহেবপুর, ০৫নং ইউনিয়ন, আফসার মেম্বার এর বাড়ী), থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, বর্তমান। এক্সেস রোড, জাহানারা কলেজের পাশে, কালামিয়া বাজার, বাকলিয়া, হাজী সাহেবের কলোনি), থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, স্থায়ী-১: পূর্ব সাহেবপুর, আফসার মেম্বারের বাড়ী, ৫নং আজিমপুর ইউনিয়ন, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। শেখ ফরিদ ও তার সহযোগীরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার ও শপিংমলে আগত মহিলাদের টার্গেট করে চলন্ত ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিত কখনও কখনও পথরোধ করে ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত। উক্ত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট ০৯ টি মামলা তদন্তাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।