1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোয়ালখালীতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ Hu বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা। র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ, দুই লাখ টাকা লুট ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার

মালিক সেজে ভাড়ার গাড়ি বিক্রির অভিযোগে প্রতারক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 3 Time View
4

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়ায় চালিত মাইক্রোবাসের মালিক সেজে গাড়ি বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারণার মাধ্যমে বিক্রি করা গাড়িটি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
এর আগে গত রোববার (৩০ আগস্ট) ঢাকার মিরপুর এলাকা থেকে গাড়িসহ উজ্জ্বল মিয়াকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া জেলা শহরের কাউতুলী এলাকার জিল্লু মিয়ার ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে মাসিক দেড় লাখ টাকা চুক্তিতে প্রবাসী নাহিনুল হাসানের নোহা মডেলের একটি মাইক্রোবাস ভাড়ায় নেন উজ্জ্বল মিয়া। চুক্তি অনুযায়ী, গাড়ির ব্যাংক ঋণের মাসিক ৫৩ হাজার টাকা কিস্তি পরিশোধ এবং মালিককে প্রতি মাসে এক লাখ টাকা লভ্যাংশ দেওয়ার কথা ছিল। প্রথম তিন মাস ব্যাংক কিস্তি পরিশোধ করা হলেও কোনো লভ্যাংশ দেওয়া হয়নি।
পরবর্তীতে প্রায় ১১ মাস ধরে গাড়ির মালিকের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত উজ্জ্বল।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকায় এবং গাড়ি আত্মসাতের আশঙ্কা তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর ২ নম্বর সেক্টর থেকে উজ্জ্বল মিয়াকে আটক ও গাড়িটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাড়ির মালিকের স্ত্রী ফাহমিদা হক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রতারণার মাধ্যমে গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে প্রথমে আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়িটি বিক্রির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026