1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:১৮|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

কুলাউড়ায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, আহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 18 Time View
30

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজীপুর গ্রামে যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদলের সভাপতি আনোয়ার মিয়া গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সম্প্রতি হাজীপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
অভিযোগে ইব্রাহিম হোসেন, জহির আহমেদ, আলা আমিন ও জাবের হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে এ হামলা চালিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার কুলাউড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026