1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

কুলিয়ারচরে চেকপোস্টে ৩ লাখ টাকার গাঁজাসহ নারী আটক ভৈরব থেকে সরারচরে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View
69

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কুলিয়ারচরে চেকপোস্টে ৩ লাখ টাকার গাঁজাসহ নারী আটক, ভৈরব থেকে সরারচরে নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাঁজাসহ রুবিনা খাতুন (৪৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভৈরব থেকে বাজিতপুরের সরারচর এলাকায় বিক্রির উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা বহন করা হচ্ছিল।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক রুবিনা খাতুন ভৈরব উপজেলার কালিপুর গ্রামের আকবর আলীর স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার (১২ জুলাই) রাতে কুলিয়ারচর থানা পুলিশের মোবাইল ডিউটি ও মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্লাস্টিকের চটের বস্তার ভেতর কসটেপে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক কারবার নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026