1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:১০|
Title :
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

গাইবান্ধায় গ্রাম পুলিশের নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক গবেষণা তথ্য সংগ্রহ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি, মোঃ সোনারুল ইসলাম
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 46 Time View
25

গাইবান্ধা প্রতিনিধি, মোঃ সোনারুল ইসলাম
গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়নে গ্রাম পুলিশ বাহিনীর নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণার তথ্য ও উপাত্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করা হয়। গবেষণাটি বাস্তবায়ন করছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) ঢাকা।
এই গবেষণা কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG)এর যুগ্মপরিচালক (উপসচিব) প্রশাসন ও সমন্বয় জনাব এম এম ইমরুল কায়েস এবং প্রকাশনা কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুল জলিল মল্লিক সহ সদর উপজেলা উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজওয়ানুর রহমান।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ১১ নং গিদারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইফতেখার আলম, হিসাব সহাকারি কাম কম্পিউটার অপা: মোঃ মহিবুল্লা ভাসানী, ইউপি সদস্য মোছাঃ পারুল বেগম, মোছাঃ মজিতা বেগম, মোছাঃ কাকুলী বেগম, মোঃ এনামুল হক, মোঃ আব্দুল ছালাম ব্যাপারী, মোঃ আব্দুল মান্নান তারা, মোঃ ছায়েদ মিয়া, মোঃ মোস্তফা কামাল, মোঃ ফারুক হোসেন,মোঃ হাসু আল আমিন হিরু, মোঃ রমজান আলী এবং মোঃ আতোয়ার রহমান সোহাগ সহ আরো অনেকে।
এ সময় নারী গ্রাম পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এর মধ্যে সামাজিক প্রতিবন্ধকতা, নিরাপত্তাজনিত ঝুঁকি, প্রশিক্ষণের অভাব এবং আর্থিক সীমাবদ্ধতার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।বক্তারা বলেন, নারী গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্মানী বৃদ্ধির মাধ্যমে তাদের কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026