1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৫|

দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 8 Time View
21

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তরুণ ক্রীড়াবিদ হানজালা সানি অংশ নিয়েছেন ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি দীঘিনালা তথা পুরো খাগড়াছড়ি জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
পাহাড়ি জনপদ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের ক্রীড়া আসরে জায়গা করে নেওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ক্রীড়াপ্রেমীরা বলছেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও হানজালা সানির এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী হানজালা সানি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দীঘিনালার তরুণ সমাজের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ।
দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। উপজেলা প্রশাসন কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা নিঃসন্দেহে গর্বের বিষয়। হানজালা সানির এই অর্জন দীঘিনালার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জেলার মুখ উজ্জ্বল করবে।”
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, হানজালা সানির জাতীয় পর্যায়ে অংশগ্রহণ দীঘিনালার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তার এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে পাহাড়ি অঞ্চলের তরুণরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
দীঘিনালাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় সাফল্যের মাধ্যমে তিনি খাগড়াছড়ি ও দেশের মুখ উজ্জ্বল করবেন। তার জন্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026