1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:০৭|
Title :
নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। চলন্ত বিজয় এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা,কুলিয়ারচরে ধরা পড়ল দুই যুবক জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নওগাঁয় চার হত্যাকান্ডের ঘটনায় বাবা, দুই মেয়ে ও ভাগিনা পুলিশ হেফাজতে

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 146 Time View
21

জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে চার হত্যাকান্ডের ঘটনায় নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০) ও ভাগিনা সবুজ রানাকে (২২), বোন ডালিমা, হালিমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
হত্যাকান্ডে নিহিতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয়ে শিরিনার  সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছিল। পূর্বেও তাদের হত্যার জন্য হুমকি প্রদান করে আসছিল।
নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার জামাইয়ের বোন শিরিনা ও তাঁর সন্তান সবুজ আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে হত্যা করেছে। এর আগেও তাদের হত্যার জন্য চেষ্টা চালিয়েছে।
সুলতানার ভাই আজকের পত্রিকাকে বলেন, আমার বোনকে এরা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। তাঁরা এর আগেও হত্যার চেষ্টা করেছে। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।
এর আগে সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে পুলিশের সকল ইউনিট একযোগে কাজ করছে। খুব দ্রুতই এ হত্যাকান্ডর কারণ উদঘাটন করা হবে। # ২ এপ্রিল ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026