1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

নান্দাইলকে মডেল উপজেলায় রূপান্তর করতে চান/সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল।

হুমায়ুন কবির। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ Time View
72

হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব ‘আদর্শ উপজেলা’ হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যেতে চান।
সম্প্রতি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আজিজুল ইসলাম পিকুল বলেন,, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তন ঘটিয়ে একে দেশের মধ্যে একটি অন্যতম মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।
১/ টেকসই উন্নয়ন: অপরিকল্পিত নগরায়ন রোধ করে পরিকল্পিত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ।
২/ নাগরিক সেবা: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি ও সামাজিক সেবা পৌঁছে দেওয়া।
৩/ শিক্ষার প্রসার: স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং মেধা বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান।
৪/ তরুণদের কর্মসংস্থান: তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠন।
আজিজুল ইসলাম পিকুল আরও বলেন, “নান্দাইলের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি চাই এই জনপদের প্রতিটি মানুষ যেন একটি আধুনিক নাগরিক সুবিধা সংবলিত সুন্দর পরিবেশে বাস করতে পারে। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি একটি তিলোত্তমা ও আদর্শ নান্দাইল উপজেলা গড়তে বদ্ধপরিকর।
তার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নান্দাইলকে একটি সমৃদ্ধ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026