নোয়াখালীতে ভোক্তা অধিকার সংকট: স্থায়ী পরিচালকের দাবিতে সোচ্চার নাগরিক সমাজ
মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি: -
Update Time :
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
63 Time View
নোয়াখালীতে ভোক্তা অধিকার সংকট: স্থায়ী পরিচালকের দাবিতে সোচ্চার নাগরিক সমাজ
মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি: - প্রায় ৩৬ লাখ ২৫ হাজার ২৫২ জন মানুষের বসবাস নোয়াখালী জেলায়। বিপুল জনসংখ্যার এই জনপদে বর্তমানে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। সংশ্লিষ্ট দপ্তরে স্থায়ী কোনো পরিচালক না থাকায় বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে বাজার সিন্ডিকেট। নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্যের অবাধ বিস্তার এবং অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। কার্যকর নজরদারি না থাকায় এসব অনিয়ম দিন দিন বাড়ছে বলেও মনে করছেন সচেতন মহল। এ পরিস্থিতিতে ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরব হয়েছে সামাজিক সংগঠন Conscious Consumers Society (CCS) নোয়াখালী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় নোয়াখালীতে দ্রুত একজন স্থায়ী ভোক্তা অধিকার পরিচালক নিয়োগ এখন সময়ের দাবি। এতে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। এ দাবিকে জোরালো করতে নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সাধারণ জনগণকে একটি অনলাইন ফর্মের মাধ্যমে এই দাবির সাথে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। CCS নোয়াখালীর কমিটির মতে, সম্মিলিত উদ্যোগই পারে ভোক্তা অধিকার রক্ষার এই আন্দোলনকে সফল করতে। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
28
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি: –
প্রায় ৩৬ লাখ ২৫ হাজার ২৫২ জন মানুষের বসবাস নোয়াখালী জেলায়। বিপুল জনসংখ্যার এই জনপদে বর্তমানে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। সংশ্লিষ্ট দপ্তরে স্থায়ী কোনো পরিচালক না থাকায় বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে বাজার সিন্ডিকেট। নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্যের অবাধ বিস্তার এবং অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। কার্যকর নজরদারি না থাকায় এসব অনিয়ম দিন দিন বাড়ছে বলেও মনে করছেন সচেতন মহল।
এ পরিস্থিতিতে ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরব হয়েছে সামাজিক সংগঠন Conscious Consumers Society (CCS) নোয়াখালী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় নোয়াখালীতে দ্রুত একজন স্থায়ী ভোক্তা অধিকার পরিচালক নিয়োগ এখন সময়ের দাবি। এতে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ দাবিকে জোরালো করতে নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সাধারণ জনগণকে একটি অনলাইন ফর্মের মাধ্যমে এই দাবির সাথে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
CCS নোয়াখালীর কমিটির মতে, সম্মিলিত উদ্যোগই পারে ভোক্তা অধিকার রক্ষার এই আন্দোলনকে সফল করতে। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।