1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

পাজেরো জিপে বিদেশি মদের বড় চালান, বাঞ্ছারামপুরে চালকসহ গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৯ Time View
52

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
বিলাসবহুল পাজেরো জিপ গাড়ির আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল বিপুগল পরিমাণ বিদেশি মদ। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশি তৎপরতায় বাঞ্ছারামপুরে ধরা পড়েছে ১৩৬ বোতল বিদেশি মদের একটি বড় চালান। এই ঘটনায় মো. রাসেল হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস দল আজ সকালে ছলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই সড়ক দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন কালো রঙের বিলাসবহুল পাজেরো জিপ গাড়ির গতিরোধ করে পুলিশ।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটিতে তল্লাশি চালানো হলে ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাঝিরগাও গ্রামের মাইনউদ্দিন ওরফে দুলালের ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বসবাস করে আসছিল।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই মূলত বিলাসবহুল গাড়ি ব্যবহার করে এই মাদকের চালানটি পাচার করা হচ্ছিল। বিধি মোতাবেক উদ্ধারকৃত বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাজেরো জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026