1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

মনোহরদীতে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীর অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View
76

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা করছে প্রতিপক্ষ—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য জুয়েনা আক্তার।
জানা গেছে, জুয়েনা আক্তারের পরিবারের সঙ্গে একই গ্রামের আঃ মালেকের ছেলে জাহাঙ্গীর (৩৫), মৃত তোতামিয়ার ছেলে মান্নান, বাচ্চু মিয়ার ছেলে আরাফাত, শরিফ মিয়া, আঃ মালেক মালুমিয়ার ছেলে জয়নাল ও জসিম উদ্দিন, হানিফের ছেলে রাসেল, কাজল মিয়ার ছেলে নয়ন এবং আলাল উদ্দীনের ছেলে আমিন হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য শালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি। পরবর্তীতে জুয়েনা আক্তার আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের রায় পাওয়ার পরও প্রতিপক্ষ তা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এমনকি তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণের কাজও শুরু করেছে।
ভুক্তভোগী জুয়েনা আক্তার বলেন, “আদালতের রায় থাকার পরও প্রতিপক্ষ আমার জমি দখল করে ঘর নির্মাণ করছে। বাধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।” তিনি জানান, এ বিষয়ে চলতি এপ্রিলের ১০ তারিখে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026