1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, জীববৈচিত্র্য ও পরিবেশ তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে আলোচনায় ওসি আব্দুর রহিম

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ৩ ঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪২ Time View
84

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়িসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার( ৯ জুন) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। পরে কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে তিনটি গবাদিপশু দগ্ধ হয় এবং একটি গাভী ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এতে প্রাথমিকভাবে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ট্রিপল নাইন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছে। স্থানীয়রা তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026