1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:০৬|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর’বাসী সাথে মেয়র প্রার্থী আলিফ এর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২৯, ২০২৬,
  • 19 Time View
44

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর’বাসী উদ্যোগে
যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর পৌরসভার মেয়র পদ প্রার্থী আলিফ মিয়া এর সাথে আগামী পৌরসভা নির্বাচন বিজয়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য একটি রেস্টুরেন্ট মিলনায়তনে তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শাহজাহানের সভাপতিত্বে ও আবুল খায়েরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো: ওয়ারকান হাসান, মো: হাফিজ আলী, জাহীর মিয়া, লাহীন আকরাম, রুবেল মিয়া, সাইদুল হক,জয়নাল মিয়া সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আজির মিয়া,রিপন ভুঁইয়া,এনাম, মুক্তার মিয়া, রুমান, সুমন মিয়া লুৎফর, রাহীম, নিতুন মিয়া,সেলিম’রুবেল,লাহিন,হাফিজ আলী,রুমান, জুবায়ের, আকিক,এনাম, সারাক মিয়া,
কবির,শাহিন মিয়া,এমরান মিয়া,শেখ মিয়া সহ যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আলিফ মিয়া দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর আন্তরিক ভূমিকা জগন্নাথপুরবাসী কাছে প্রশংসিত। আলিফ মিয়া তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। পৌর এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার আগ্রহ রয়েছে। জনগণ সুযোগ দিলে তিনি জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।
এসময় মতবিনিময় সভায় মেয়র পদ প্রার্থী আলিফ মিয়া জানান, জগন্নাথপুর পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই। জগন্নাথপুরে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা,নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, নাগরিক সেবার মান বৃদ্ধি ও সহজলভ্য করা,স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ,প্রযুক্তিনির্ভর স্মার্ট পৌরসেবা চালু করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা, জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা এবং জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে উপহার দিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যদি পৌরবাসী তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026