1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সরকার গঠন করছেন না থালা-পতি বিজয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩০ Time View
167

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকার গঠন নিয়ে নানান নাটকীয়তার তুঙ্গে। নির্বাচনে জয়লাভ করার পর সরকার গঠনের আমন্ত্রণ পেতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করতে লোকভবনে যান তামিলাগা ভেট্টি কাজগমের(টিভিকে) প্রতিষ্ঠাতা অভিনেতা থালাপতি বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
এ খবর জানিয়েছে।
কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ার দাবি জানালেও রাজ্যপাল এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অন্যদিকে বিজেপি জানিয়েছে, রাজ্যপাল সংবিধান এবং নিয়ম মেনেই পদক্ষেপ নেবেন।
বৃহস্পতিবার থালাপতি বিজয় যখন লোকভবনে প্রবেশ করেন, তখন তাকে ঘিরে ব্যাপক কৌতুহল তৈরি হয়। প্রায় ৪০ মিনিট তিনি রাজ্যপালের বাসভবনের ভেতরে ছিলেন। তবে রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন কি না, সে বিষয়ে লোকভবন বা টিভিকে-র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে টিভিকে। কংগ্রেসের পাঁচ বিধায়ক দলটিকে সমর্থন দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও পিছিয়ে রয়েছে বিজয়ের দল।
বুধবার কংগ্রেসের সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন এই অভিনেতা-রাজনীতিক। তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় রাজ্যপাল বিষয়টি নিয়ে সময় নিচ্ছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
শপথ গ্রহণ ও সরকার গঠন নিয়ে প্রশ্ন করা হলে টিভিকে নেতা ভিএস বাবু সাংবাদিকদের বলেন, দেখা যাক,খুব শিগগিরই এটি হবে। এরপর কী হয়,সেটাও দেখা যাবে। কেন্দ্রীয় চাপের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে বিষয়ে আমার ধারণা নেই, সে বিষয়ে আমি কথা বলবো না।
এদিকে বিজেপির মুখপাত্র নারায়ণন তিরুপতি দাবি করেছেন, সরকার গঠনের পুরো প্রক্রিয়া গণতান্ত্রিক ভাবেই হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, লোকভবন বা রাজ্যপালকে নিয়ে কোনও বিভ্রান্তি নেই। তিনি সংবিধান এবং নিয়ম অনুযায়ী চলবেন।
তিনি আরও বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছেন। তাতে কোনও এককদল
পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নারায়ণন তিরুপতির ভাষায়, সংবিধান অনুযায়ী যে দল সংখ্যাগরিষ্ঠতা বা প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারে, তারই সরকার গঠনের অধিকার রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর ঠিক এই কারণেই লোকভবন প্রয়োজনীয় সময় নিচ্ছে।
বিজেপি নেতার মতে, অন্য দলগুলো যদি বিজয়কে সমর্থন দিতে এগিয়ে আসে, তবেই তামিলনাড়ুতে একটি স্থিতিশীল সরকার গঠন সম্ভব হবে। কি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026