1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:১৬|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

সাতকানিয়া কলেজে প্রবল বৃষ্টিতে হাঁটু সমান পানি

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৮, ২০২৬,
  • 31 Time View
59

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বন্যার পানি হাঁটু সমান। কলেজের মাঠ, শ্রেণিকক্ষের সামনের অংশ এবং অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কলেজ ক্যাম্পাসে পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত এবং পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করেছে।
কলেজের একাধিক পরীক্ষার্থী ও অভিভাবক জানান, বর্তমান পরিস্থিতিতে অনেক এলাকার সড়ক পানির নিচে চলে গেছে। এতে পরীক্ষাকেন্দ্রে নিরাপদে পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে কলেজ ক্যাম্পাসে পানি উঠে যাওয়ার বিষয়টি আমি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা স্থগিত করা হবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পানি উঠার বিষয়টি জেলা প্রশাসক মহোদয়’কে অবহিত করেছি। এই বিষয়ে জেলা প্রশাসন এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত বা কেন্দ্র পরিবর্তনের বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026