1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সামাজিক দূরত্ব নিরসনে পণ্ডিতপুরে বিডিপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চানের বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৩ Time View
144

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি নান্দাইল, ২৮ জুন ২০২৬
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে সামাজিক দূরত্ব নিরসনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি’র) চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ব্যক্তিগতভাবে এই উদ্যোগে নেতৃত্ব দেন এবং গ্রামের জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেন।
আজ (২৮ জুন ২০২৬( রবিবার পণ্ডিতপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে এডভোকেট চান স্থানীয় বাসিন্দাদের সাথে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, একটি উন্নত ও শান্তিময় গ্রাম গঠনে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের কোনো বিকল্প নেই। রাজনৈতিক বা সামাজিক কারণে সৃষ্ট যেকোনো দূরত্ব আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় গ্রামের মুরব্বি, যুবক এবং বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা তাদের সমস্যা ও মতামত চেয়ারম্যানের সামনে তুলে ধরেন। এডভোকেট আনোয়ারুল ইসলাম চান ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং পণ্ডিতপুর গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা বিডিপি চেয়ারম্যানের এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের খোলামেলা আলোচনা গ্রামে বিরাজমান যেকোনো অস্থিতিশীল পরিবেশ বা ভুল বোঝাবুঝি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং স্থানীয় নেতৃবৃন্দেরা বলাবলি করেন এই যে, উক্ত সফরের মাধ্যমে বিডিপি চেয়ারম্যান আবারও প্রমাণ করলেন যে, তিনি তৃণমূলের মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026