1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:১৫|
Title :
চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। চলন্ত বিজয় এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা,কুলিয়ারচরে ধরা পড়ল দুই যুবক জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক

সুতারপাড়া ইউনিয়ন নির্বাচনে সৎ ও মেধাবী নেতৃত্বের জন্য আবদুল করিম ব্যাপারীকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসীঃ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬,
  • 26 Time View
64

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
দোহার নবাবগঞ্জ ঢাকাঃ
পবিত্র ঈদুল আযহার আনন্দ ও উৎসবের আবহে, ঢাকা জেলার দোহার থানার ৫ নং সুতারপাড়া ইউনিয়নের সর্বত্র এখন আসন্ন নির্বাচনের জল্পনা-কল্পনা তুঙ্গে। এবারের ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশে, আলোচনা ও মতবিনিময় সভায় উঠে আসছে একটিই দাবি: সুতারপাড়াবাসীকে একটি সৎ, শিক্ষিত ও মেধাবী নেতৃত্ব উপহার দেওয়া।
দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত জনাব আবদুল করিম ব্যাপারীকে আসন্ন সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য জনসমর্থন জোরালো হচ্ছে। ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে উঠে আসছে জোরালো আহ্বান—আগামী দিনের সুতারপাড়া ইউনিয়নের উন্নয়নে এবং জনগণের সেবা নিশ্চিত করতে তারা জনাব আবদুল করিম ব্যাপারীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমন একজন যোগ্য নেতৃত্ব খুঁজছেন যিনি সৎ ও শিক্ষিত। জনাব আব্দুল করিম ব্যাপারীর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, যেমন তিনি দোহার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দোহার উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে একটি আদর্শ পছন্দ হিসেবে তুলে ধরছে।
সুতারপাড়া ইউনিয়নের এক প্রবীণ অধিবাসী জানান, “আমরা সৎ ও শিক্ষিত নেতৃত্ব চাই। জনাব আব্দুল করিম ব্যাপারীকে আমরা বিশ্বাস করি এবং তার রাজনৈতিক ও সামাজিক যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তাকেই আসন্ন নির্বাচনে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”
জনাব আবদুল করিম ব্যাপারীর ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তিনি এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এলাকার তরুণ সমাজ ও ছাত্র সমাজও তার নেতৃত্বের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তারা মনে করে, জনাব আবদুল করিম ব্যাপারীর মেধাবী নেতৃত্বে সুতারপাড়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হতে পারে।
আসন্ন নির্বাচনে জনাব আব্দুল করিম ব্যাপারীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ইউনিয়নবাসী ইতিমধ্যে একতাবদ্ধ হয়েছেন এবং সবার দোয়া ও সক্রিয় সহযোগিতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026