1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

স্মার্ট সিটি প্রকল্প নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬৬ Time View
228

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে স্মার্ট সিটি প্রকল্প” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (২৭জুন) সকালে উপজেলার “চিলমারী সিনিয়র আলিম মাদরাসার” অংশগ্রহনকারী শিক্ষার্থীরা, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। ষ্টার্ষ্ট আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এর আওতায় চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলা পর্যায়ে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা স্মার্ট সিটি প্রকল্প এর ধারনায় ১ম স্থান অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ (২৮ ও ২৯) জুন জাতীয় পর্যায়ে উক্ত প্রোগ্রামের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রোগ্রামে দেশের প্রতিটি জেলা থেকে ১ম স্থান অর্জনকারীদের মধ্যে দু’জন শিক্ষক ও তিন জন শিক্ষার্থী অংশগ্রহনকারী হিসেবে এবং অন্যান্য অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের ২জন করে শিক্ষক বিবেচিত হয়েছেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারীদের উপস্থাপিত প্রযুক্তি ব্যবহারে নতুনত্বের ধারনা ব্যবহার করে জনকল্যাণসহ দেশের কল্যানে কিভাবে, কোথায় ব্যবহার করা হবে সে ধারনারই প্রতিফলন বাস্তবে প্রদর্শন করা হবে। তরুণ এই অংশগ্রহনকারীদের কে দেশের কল্যাণের কাজ করার জন্য উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য দাযিত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার “অধ্যক্ষ নাজমুল হক”সহ শরীর চর্চা শিক্ষক হাছিবুর হাছান, প্রভাষক রাকিব মিয়া ও সহকারী শিক্ষক এমদাদুল হক অংশগ্রহনকারী দলের ৩জন শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন। তাদের প্রকল্পের ধারনাটি জাতীয় পর্যায়ে সমাদৃত হবে, এ নিয়ে চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই সু-সংবাদে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীসহ চিলমারী উপজেলাবাসীর মাঝে আনন্দ জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026