1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

হাঁসাড়ায় জাগরণী সংঘ ফুটবল টুর্নামেন্টে “কচিকাঁচা যুব সংঘ”চ্যাম্পিয়ন

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি শ্রীনগর
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯৯ Time View
88

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি শ্রীনগর
২৪ এপ্রিল, ২০২৬ই
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ঢালিপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাগরণী সংঘ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে দেওয়ান কিংসকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে *কচিকাঁচা যুব সংঘ*
নির্ধারিত সময়ে উভয় দলই সমানে সমান লড়াই চালায়। মাঠজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের করতালিতে মুখরিত ছিল খেলার প্রাঙ্গণ। দুই দলই গোল করার একাধিক সুযোগ পেলেও রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য থাকে। পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়, যেখানে দেওয়ান কিংসকে হারিয়ে শিরোপা জয় করে নেয় কচিকাঁচা যুব সংঘ।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলায়মান খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আইয়ুব খান। হাসাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ নাসির খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসাড়া ঢালিপাড়া জাগরণী সংঘের একঝাঁক উদীয়মান তরুণ। সার্বিক পরিচালনায় ছিলেন:
মোঃ সুজন খান, সোহাগ দেওয়ান, মাহি সিফাত, শিশির, আল আমিন দেওয়ান, তৌহিদ খান, সাব্বির, মাসুম, মনির সহ আরও অনেকে।
বিজয়ী দলের হাতে প্রধান পুরস্কার হিসেবে একটি আধুনিক ওয়ালটন (WALTON) রেফ্রিজারেটর তুলে দেওয়া হয়। রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
এলাকাবাসীর মতে, এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামুখী মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। খেলাটি দেখতে স্থানীয় কয়েকশ’ ফুটবল প্রেমী দর্শক মাঠে ভিড় জমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026