ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোয়াতলা রেজভিয়া মাদ্রাসায় প্রস্তুতিমূলক আলোচনা সভা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
১৬৮
Time View
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোয়াতলা রেজভিয়া মাদ্রাসায় প্রস্তুতিমূলক আলোচনা সভা
জেলা প্রতিনিধি(কিশোরগঞ্জ): আগামী ২৬ আগস্ট ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কটিয়াদীর গোয়াতলা রেজভিয়া মাদ্রাসায় প্রস্তুতিমূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন, কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী, কটিয়াদী পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি মো. বাবু মিয়া এবং গোয়াতলা রেজভিয়া দরবার শরীফের মুহতামিম মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান রেজভি। এছাড়াও গোয়াতলা ও আশপাশের কয়েকটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। উপস্থিত বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে আগামী ২৬ আগস্টের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ কার্ড নং ৮১ মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
244
জেলা প্রতিনিধি(কিশোরগঞ্জ): আগামী ২৬ আগস্ট ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কটিয়াদীর গোয়াতলা রেজভিয়া মাদ্রাসায় প্রস্তুতিমূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন, কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী, কটিয়াদী পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি মো. বাবু মিয়া এবং গোয়াতলা রেজভিয়া দরবার শরীফের মুহতামিম মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান রেজভি।
এছাড়াও গোয়াতলা ও আশপাশের কয়েকটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। উপস্থিত বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আগামী ২৬ আগস্টের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭