1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
29

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর)বিকেলে নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় পর্যায় থেকেও প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
তিনি বলেন, “অনেকে মিছিল-মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার মতো জনপ্রিয়তা না থাকলে তাকে মনোনয়ন দেওয়া হবে না। জনপ্রিয়তার মাপকাঠিতেই মনোনয়ন দেওয়া হবে—মানুষ যাকে ভোট দেবে, তাকেই প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি ত্যাগী নেতাকর্মীদেরও বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।”
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন জেলা সফর করছেন। ইতোমধ্যে প্রতিটি জেলায় তিন থেকে চারটি হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনের ফলে চিকিৎসকদের উপস্থিতি, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে। আগামী এক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, সদস্যসচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর রাকিব, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এরপর পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে মনোহরদী বাইপাস সড়কে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026